পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছয় ইউনিয়নের মধ্যে ৫নং বলরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ১৮ বছর ধরে অনুষ্ঠিত হয়নি। স্থানীয়রা জানায়, গত ২০০৩ সালে বলরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপরে বোদা পৌরসভা গঠনের জন্য বলরামপুরের কিছু অংশ পৌর সভার আওতায় চলে যায়। এলাকার কিছু মহলের মন্তব্যে জানাগেছে, আদালতে মামলার জটিলতার কারণে দীর্ঘদিন এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অনেকেই বলছেন, মামলার জটিলতা সহ সকল জটিলতা নিরসন হয়েছে। নির্বাচন নিশ্চিত। বলরামপুরের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ইতিমধ্যে দিনরাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেকে প্রার্থী পরিচয় দিযে দোয়াও চেয়েছেন। ইতিমধ্যে ৩য় ধাপের ইউপি নির্বাচনের তফসীল ঘোষনা হয়েছে। তফসীলে উপজেলার ছয় ইউনিয়নের মধ্যে আবারো একমাত্র বলরামপুর ইউনিয়নের নাম বাদ রয়েছে। দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের ভোটাধিকার থেকে বঞ্চিত ভোটাররা এবার ফুসে উঠেছে। বলরামপুর নাগরিক সমাজের আয়োজনে রবিবার (১৭ অক্টোবর) সকালে ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রায় দুই সহ¯স্রানাগরিক বলরামপুর ইউপি’র তফসীল ঘোষনার দাবীতে বিভিন্ন স্লোগান দিতে দিতে আটোয়ারীতে উপস্থিত হয়। উপজেলা পরিষদ সংলগ্ন পাকা সড়ক ও উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করে।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে বলরামপুর ইউনিয়ন পরিষদের ভোট হয়নি। এরমধ্যে ছয়জন ইউপি সদস্য মারা গেছেন। ২০১৮ সালের ১৩ অক্টোবর নির্বাচনী গেজেট প্রকাশিত হলেও রহস্যজনক ও অদৃশ্য কারণে সেই গেজেট আলোর মুখ দেখেনি। বলরামপুরের মানুষ ভোট উৎসব থেকে বারংবার বঞ্চিত হচ্ছে। মানববন্ধন শেষে বলরামপুর ইউনিয়নের নির্বাচনী তফসীল ঘোষনা সহ কয়েকটি দাবী উল্লেখ করে উপজেলা পরিষদ ও প্রশাসনের মাধ্যমে নির্বাচন কমিশনারকে স্মারকলিপি প্রদান করেন বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ও আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান মাস্টার। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে সহকারী কমিশনার(ভূমি) শায়লা সাঈদ তন্বীস্মারকলিপি গ্রহন করেন।
#চলনবিলের আলো / আপন