বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

নওগাঁর সাপাহারে বিএমএসএফ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে কেন্দ্রীয় কমিটির ঘোষণা মোতাবেক সারা দেশের ন্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর নওগাঁ জেলা শাখার নির্দেশনা মোতাবেক সাপাহার উপজেলার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
 রোববার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ স্মারকলিপি প্রদান করেন নওগাঁ জেলা বিএমএসএফ এর কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাপাহার প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক আলোকিত সকালের  সাপাহার প্রতিনিধি সাংবাদিক হাফিজুল হক, সাপাহার প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক দৈনিক উপচার পত্রিকার সাপাহার প্রতিনিধি সাংবাদিক সোহেল চৌধুরী রানা, বিএমএসএফ এর সদস্য সকালের দর্পণ সাপাহার প্রতিনিধি নাজমুল হক সনি, বিএমএসএফ এর সদস্য ও দৈনিক আজকের জনবাণী সাপাহার প্রতিনিধি এনামুল হক,বিএমএসএফ এর সদস্য বি ডি নিউজ টুয়েন্টিফোর ডটকম নওগাঁ জেলা প্রতিনিধি নবিবুর, বিএমএসএফ এর সদস্য রনি প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুল্যাহ-আল-মামুন জেলা প্রশাসকের কার্যালয় সমন্বয় সভায় উপস্থিত থাকার কারণে তার কার্যালয়ে হস্তান্তরের পর উপজেলা নির্বাহি অফিসার কে অবগত করা হয়।
অপরদিকে দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ এর মাধ্যমে বিএমএসএফ নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার  সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।