বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থিদের আবেদনপত্র জমা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থিতা চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম। ১৬ অক্টোবর শনিবার বেলা ১২ টার সময় হারদী এমএস জোহা কলেজের সামনে থেকে কয়েকশ নেতাকর্মি ও সমর্থকদের সাথে নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে উপস্থিত হন।এসময় দলীয় নির্দেশনা মোতাবেক তিনি হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুজ্জামান ওল্টু ও সাধারন সম্পাদক আইনাল হকের নিকট আবেদনপত্র জমা দেন। নূরুল ইসলাম পর পর দু বার হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত।তিনি চুয়াডাঙ্গা জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি।এছাড়াও তিনি হারদী এমএস জোহা ডিগ্রী কলেজসহ নিপ্পন জোহা এডুকেশন কমপ্লেক্সের অন্যতম প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা।আবেদনপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন – শেখ আব্দুস সাত্তার সফু মেম্বর, ওমর খৈয়াম, আকছেদ মাস্টার, সোনা মালিথা, আনসার মালিথা, হাজী আব্দুল আজিজ, আব্দুর রশিদ মনা, মহিদুল ইসলাম, রবিউল ইসলাম, আখেরুজ্জামান খান, শহর আলী, আব্দুস সালাম, সজল, শাহারুল, জেকের আলী, ইকলাচ, ইউপি সদস্য খাইরুল আলম, হরজ, আজিজুর রহমান হীরক মেম্বর, মুনতাজ আলী, ফরিদ উদ্দিন, শাহনুর রহমান টিপু, মুনজিল, মুনসুর আলী চেঙ্গিস, সাবেক মেম্বর জিল্লুর রহমান, নিজাম, মুস্তাক, সেরেকুল, সাহারুল, শরিফুল, মারফত, মহিদুল, বিল্লাল, আমিরুল, সেলিম, সাহাবুদ্দিন, হাফিজ মাস্টার, সুজন, মহিবুুল, যুবলীগ নেতো সাহাঙ্গীরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।