বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশ গুপ্তকে আগৈলঝাড়ায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

বরিশালের আগৈলঝাড়া উপজেলার কৃতি সন্তান একুশে পদক প্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত সংবর্ধিত হলেন নিজ গ্রামে।
বৃহস্পতিবার রাতে গৈলা “নির্মল স্মৃতি সংঘ”র উদ্যোগে উপজেলার গৈলা কর্মকার বাড়ি শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে গুনী এই সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
গৈলা নির্মল স্মৃতি সংঘের সভাপতি বিবেক কর্মকারের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্ম¥ননা প্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত, তাঁর ছাট ভাই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর বীর মুক্তিযোদ্ধা দাশ গুপ্ত অসিম কুমার, গৈলা নির্মল স্মৃতি সংঘের উপদেষ্টা সম্পাদক সন্তোষ কর্মকার, নিরাঞ্জন কর্মকার, পল্টু কর্মকার, দিলীপ কর্মকার, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ মোল্লা।
উল্লেখ্য, গুণী সাংবাদিক অজয় দাশ গুপ্ত ১৯৫০ সালের ৯ মার্চ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি সত্যরঞ্জন দাশ গুপ্ত ও রেনুকা দাশ গুপ্তের মেঝ ছেলে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।