বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের  দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
ময়মনসিংহের নান্দাইলে অন্যতম সামাজিক সংগঠন ‘মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে এবং সে উপলক্ষ্যে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শনিবার (১৬ই অক্টোবর) মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্ঠা সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেণুর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে কেক কাটার মাধ্যমে অত্র সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রধান অতিথি সংসদ সদস্য মো.আনোয়ারুল আবেদীন খান তুহিন অনুষ্ঠানে পৌছিলে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানায় সংগঠনের নেতৃবৃন্দ। পরে আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও খাতা-কলম বিতরণ করেন অতিথিবৃন্দ। বিতরণপূর্ব সংগঠনের সাধারন সম্পাদক মো. আশরাফুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হক, উপদেষ্ঠা সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, সাংবাদিক আলম ফরাজী, ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ দিনার, পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম, সংগঠনের সভাপতি নেছার আহম্মেদ তুষার, ছাত্রী বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার মিম, সিনিয়র-সহ-সভাপতি হাসান ভূইয়া হৃদয়, সহ-সভাপতি দিদারুল ইসলাম আকন্দ আশিক প্রমুখ। এসময় মরহুম আব্দুল জলিল ফাউন্ডেশনের উপদেষ্ঠা বিশিষ্ট লেখক ও কলামিস্ট সাইদুর রহমান, উপদেষ্ঠা বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসেন ভূইয়া সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।