বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি না পেলেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে বাজার মূল্য। গত একমাসে প্রায় ১৯.৬৪% বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। ফলে প্রান্তিক জনগোষ্ঠী এখন দিশেহারা হয়ে পড়েছে। তিনি অনতিবিলম্বে মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি আজ সকালে রাজধানীর মিরপুর গোলচত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি মিরপুর-১ গোলচত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেকনিক্যাল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম, মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডাঃ ফখরুদ্দীন মানিক, মহানগরীর কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, মজলিসে শুরা সদস্য জিয়াউল হাসান, মু.আতাউর রহমান সরকার, ডা.মঈনুদ্দীন, ঢাকা মহানগরী উত্তরের শিবির সভাপতি জাহাঙ্গীর আলম ও পশ্চিম সভাপতি সাব্বির আহমেদ প্রমূখ।
#চলনবিলের আলো / আপন