বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে পৌর এলাকা মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পৌর এলাকা মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির ২০২১-২০২৪ইং সনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি মো. ফিরোজ বেপারী ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন।
গত বুধবার, ১৩ অক্টোবর  ছয়-আনী বাজারে মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এ ভোট গ্রহন। নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম।
নির্বাচনে সভাপতি পদে মো. ফিরোজ বেপারী (চেয়ার) প্রতীকে ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মো. আজিম হোসেন (মোমবাতি) ২৫২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. ইমরান হোসেন (মোরগ) ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. মোতালেব হোসেন রানা (মাছ) ৩৫৪ ভোট পেয়েছেন।
নির্বাচনে এছাড়া অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সোহেল বেপারী, সদস্য মো. হায়দার আলী, মো. টিপু বেপারী, মো. সুলতান হোসেন, মো. সিল্টু বেপারী ও মো. নবী আলম বেপারী। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।