বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ায় পৌরসভার নৌকার মাঝি হতে চান আলী সুজা মিঠু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

পাবনার আটঘরিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের রাধাকান্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাজন আলীর জেষ্ঠপুত্র মোঃ আলী সুজা মিঠু আগামী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। এবং আটঘরিয়া পৌরসভার সচেতন নাগরিক তরুণ নতুন মুখ হিসেবে আলী সুজা মিঠুকে আগামী পৌর নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চান।

বর্তমানে তিনি (সদ্য বিলুপ্ত) পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সসম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগের নির্বাচিত যুগ্ম সম্পাদক, সেচ্ছাসেবক লীগের আহবায়ক সদস্য, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সদস্য, রাধারাকান্তপুর জামে মসজিদের সাবেক সাধারন সম্পাদক, আওয়ামীলীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়ন সম্পর্কে সাধারন মানুষকে বোঁঝানো, উপজেলা আওয়ামী ও অঙ্গ সংগঠনের সকল কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহন,

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে কাজ করা, দলের সকল নিয়ম কানুন ও বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলা এবং দলের ক্ষতি বা বঙ্গবন্ধু আর্দশের কোন ক্ষতি হয় এমন কাজের সহিত জড়িত না হওয়া, ডা. সালাউদ্দিন নূরারী কিন্ডার গার্টেন স্কুলের কার্যকরি সদস্য, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে ভোটর দিবস উদ্যাপন কমিটির কার্যকরি সদস্য বিভিন্ন উন্নয়নমুলক সমাজসেবামুলক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে নিবিড়ভাবে জড়িত। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মকান্ডে স্বঃস্ফুতভাবে অংশ গ্রহন করেন।

আটঘরিয়া পৌরসভা মেয়র হিসেবে একান্ত আলাপচারিতায় আলী সুজা মিঠু বলেন, এলাকার সকল সামাজিক সাংস্কুতিক কর্মকান্ড ও উন্নয়নমুলক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িয়ে রেখেছি। মানুষের পাশে দাড়ানো, সহযোগিতা করা এটা আমার সৈশব থেকে তার অভ্যাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে তার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে জননেত্রী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছি।

তিনি বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় আর আমি যদি নৌকা প্রতিক পাই পৌরসভার সকল ভোটারগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি অবশ্যই আটঘরিয়া পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে যা যা দরকার সব চেষ্টা চালিয়ে যাবো। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হতে পারলে পৌর সভার সকল রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, বিদ্যুৎ সংযোগসহ সার্বিক বিষয়ে উন্নয়ন মুলক কর্মকান্ড বাস্তবায়নে আগ্রণী ভূমিকা রাখবো।
তিনি আরও বলেন, আটঘরিয়া পৌরসভায় হতদরিদ্র, বিধবাভাতা, বয়ষ্কভাতা, মাতৃকালিন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারি নানা সেবা প্রদান, পৌরসভার আওতায় সকল স্বাস্থ্য কেন্দ্র প্রাণীসম্পদ প্রজনন, কৃষি ব্যবস্থাপনা গৃহিত সকল কর্মকান্ড পরিচালনা এবং বাস্তবায়নে সজাগ দৃষ্টি রাখবো।

রাধাকান্তপুর গ্রামের অবসর প্রাপ্ত সেনাসদস্য রেজাউল করিম রেজা বলেন, আলী সুজা মিঠুর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে পৌরসভা নির্বাচনে। দল যদি তাকে মনোনয়ন দেয় অবশ্যই তিনি বিজয়ী হবেন। তিনি মেয়র নির্বাচি হয়ে পৌর বাসির পাশে থেকে সকল উন্নয়নমুলক কাজ করবেন বলে মনে করছেন তিনি।

বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন (ইজিবর) বলেন, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীরা সবাই চায় মিঠু মনোনয়ন পান। তাঁকে মনোনয়ন দেওয়া হলে নৌকার জয় নিশ্চিত। তিনি আরও বলে, নেতা হিসেবে আটঘরিয়া পৌরসভার সবচেয়ে বেশি যোগ্য বলে আমি মনে করি। তার কর্ম দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা সবই ভাল। তার মধ্যে মানুষের সেবা করার মন মানসিকতা আছে। আলী সুজা মিঠুর পৌরসভার প্রতিটি মানুষের সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে। তিনি সব সময় এলাকার মানুষের বিপদে আপদে পাশে থাকেন। তিনিই একমাত্র যোগ্য প্রার্থী।
{

দেবোত্তর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন বলেন, আলী সুজা মিঠু পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষের যেকোনো বিপদে আপদে পাশে দাঁড়ান। তিনি শিক্ষিত ও সৎ একজন ব্যক্তি। সামাজিক, সাংস্কৃতিক যেকোনো আয়োজনে তিনি সহযোগিতা করেন। তিনি সব শ্রেণি পেশার মানুষের সঙ্গে রাতদিন যোগাযোগ রাখেন। ফলে অন্য যেকোনো প্রার্থীর চেয়ে ব্যক্তিগত জনপ্রিয়তায় এগিয়ে আছেন। আমি আশা করি আলী সুজা মিঠু মনোনয়ন পেলে পৌর সভার ব্যাপক উন্নয়ন সম্ভব হবে বলে মনে করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।