বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

নীলফামারিতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর উদ্যোগে “আপনার মাস্ক কোথায়” শারদ পর্ব অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
সামাজিক দায়বদ্ধতা থেকে জাগো ফাউন্ডেশন এবং ভোলন্টিয়ার ফর বাংলাদেশ দীর্ঘদিন ধরে জনসচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সারা দেশের মতো নীলফামারিতে ও সাধারণ  মানুষকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে এবং সঠিক নিয়মে মাস্ক পরতে ‘আপনার মাস্ক কোথায়?’ শারদ পর্ব শিরোনামে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
এই ক্যাম্পেইনের লক্ষ্য ছিল সারা হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা।পূজো দেখতে আসা সকল মানুষ যেন মাস্ক পরে আসে এবং সামাজিক বিধিনিষেধ মেনে চলে সেই বিষয়ে তাদের কে উৎসাহ জোগানো।
 ১৩ই (অক্টোবর) বুধবার বিকেল ৩টায় নীলফামারীর বড় মন্দির  কেন্দ্রীয় কালী মন্দিরে মাস্ক বিতরণ ও সচেতনতা তৈরির উপর ক্যাম্পেইন চালানো হয়।নীলফামারী সহ দেশজুড়ে প্রায় ছয় হাজার ভোলন্টিয়ার এই কর্মসূচিতে অংশগ্রহণ  করে।
সকলের হাতে ছিল জনসচেতনতামূলক পোস্টার এবং প্ল্যাকার্ড।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, গোলাম রাব্বী শাহ সভাপতি নীলফামারী ভিবিডি নীলফামারী ইউনিট।মোস্তাফিজার আলী পিয়াস সাধারণ সম্পাদক ভিবিডি নীলফামারী ইউনিট,তুহিন,মুছা প্রমুখ।
এসময়  গোলাম রাব্বী শাহ বলেন,সাধারণ মানুষ আমাদের ক্যাম্পেইন কে স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহন করেছেন।আমরা সবসময় ভালো কাজ করে যেতে চাই।
সাকিল ইসলাম প্রজেক্ট অফিসার ভিবিডি নীলফামারী ইউনিট তিনি জানান,এ সময়ে  ক্যাম্পেইনটি অত্যন্ত সময়োপযোগী।
জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভী রাকসান্দ বলেন, বাংলাদেশে স্যানিটাইজার ব্যবহারে মানুষের আগ্রহ দেখা গেলেও মাস্ক ব্যবহারে রয়েছে অনভ্যস্ততাজনিত অনীহা বা অবহেলা। আমরা জাগো ফাউন্ডেশন এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ চলমান করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই বিভিন্ন রকম সচেতনতামূলক কাজ করে যাচ্ছি। আমাদের এই মাস্ক ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সারা দেশের মানুষকে মাস্ক পরতে উৎসাহিত এবং সঠিক নিয়মে মাস্ক পরতে সচেতন করার চেষ্টা করছি।
এর আগে,১৩ই অক্টোবর সকালে ভলান্টিয়ার ফর বাংলাদেশ নীলফামারী ইউনিট এর পক্ষ থেকে  জনাব,হাফিজুর রহমান চৌধুরী জেলা প্রশাসক নীলফামারী এর সাথে ফুল এবং সংগঠনের টিশার্ট প্রদান করে     শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময়, জেলা প্রশাসক সবসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ নীলফামারী ইউনিট এর পাশে থাকার আশ্বাস দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।