বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

“দুর্যোগ ঝুঁকি হ্রাসে- কাজ করি একসাথে” এবং ” মুজিব বর্ষের প্রতিশ্রুতি- জোরদার করি প্রস্তুতি ” এ শ্লোগান দুটি সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদের প্রধান গেট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নুরজাহান খাতুন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বলরামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম ও সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীগন। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ভৌগলিক কারণে পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থান বিভিন্ন স্থানে। তাই দেশ ভেদে প্রাকৃতিক দুর্যোগেরও ভিন্নতা রয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বৈশিষ্ট্য, ক্ষয়ক্ষতি ও এর প্রভাব সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান রাখতে হবে এবং সে মোতাবেক জীবনযাত্রার পরিবর্তন ও প্রতিফলন ঘটাতে হবে। দুর্যোগ মোকাবেলা করার জন্য পূর্ব প্রস্তুুতি থাকতে হবে, প্রাকৃতিক দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সুদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে । এক্ষেত্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।