বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে দুর্গোৎসব উপলক্ষে এম.পি’র নিজস্ব অর্থায়নে বস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী হত-দরিদ্র পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান-এমপি। বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে উপজেলার ৬ ইউনিয়নের প্রায় তিন শতাধীক সনাতন ধর্মবলম্বী হত-দরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করেন। বিতরণের আগে দুর্গোৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ, আটোয়ারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনরায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান। প্রধান অতিথি বলেন, শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে বস্ত্র বিতরণ করা হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম সারোয়ার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন । আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সা. সম্পাদক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ ৬ ইউনিয়নের ২৯টি দুর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।