বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী, দুর্যোগ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়। পরে উপজেলা চত্তরে ফায়ার সার্ভিসের কর্মীরা ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময়ে করনীয় বিষয়ে সচতেনতার জন্য মহড়া প্রদর্শন করে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হাশেম এর সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.মোশারফ হোসেন।
অন্যদিকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও উদ্যাপন উপলক্ষে গৌরনদীতে র্যালি, আলোচনা সভা ও ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলার সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহড়ার উদ্বোধণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহসহ অন্যান্যরা। শেষে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেনের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদান করা হয়।
বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়া ও গৌরনদীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ অক্টোবর, ২০২১