বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

রামগড়ে মহা অষ্টমী পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

খাগড়াছড়ির রামগড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহা অষ্টমী।দিবসটি উপলক্ষ্যে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালি বাড়ি মন্দিরে আয়োজন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। প্রতিবছর একাধিক মন্ডপে পূজা উদযাপিত হলেও এবছর শুধু মাত্র একটি মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে।

বুধবার(১৩)অক্টোবর শ্রী শ্রী দক্ষিণেশ্বরী  কালিবাড়ি মন্দিরে দুপুর ১টায় মহা অষ্টমীতে অঞ্জলি প্রদান করে হিন্দু ধর্মাবলম্বীরা।ধর্মীয় রীতি অনুযায়ী মহা অষ্টমীর দিনে সকাল থেকে অঞ্জলি দিতে অনেক ভক্তের সমাগম ঘটে।পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি শ্যামল রুদ্র এবং সাধারণ সম্পাদক প্রমোদ বিহারী নাথ  জানান,মহা অষ্টমীতে অঞ্জলি প্রদান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মাননীয় সাংসদ, জেলা প্রশাসক এবং জেলা পরিষদের চেয়ারম্যান সার্বিকভাবে খোঁজ খবর নিয়েছেন।১৪ অক্টোবর মহানবমী পূজা। ১৫ অক্টোবর মহাদশমী বা বিজয়া দশমী হবে। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।তবে করোনা মহামারির পরিস্থিতির কথা চিন্তা করে এবছর বিজয়ার শোভা যাত্রা হবেনা

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ শামসুজ্জামন জানান,অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।এই দিনটিতে ভক্তদের সমাগম বেশি।এজন্য বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।