পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক আবু তাহের মোঃ সামসুজ্জামান-এর বদলীজনিত বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সোমবার (১১ অক্টোবর) সন্ধায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রাক্তন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বিদায়ী ইউএনও আবু তাহের মোঃ সামসুজ্জামান বীর মুক্তিযোদ্ধাদের উন্নয়নসহ কমপ্লেক্স ভবনের উন্নয়ন কাজের বর্ণনা করে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমরানুজ্জামান বক্তব্য রাখেন। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে আবেগআপ্লুত হয়ে বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, অর্থ কমান্ডার পশিম উদ্দীন, রাধানগর ইউনিয়ন কমান্ডার যতিশ চন্দ্র ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম প্রমুখ। বক্তারা বলেন,ইউএনও আবু তাহের মোঃ সামসুজ্জামান আটোয়ারীতে মাত্র এক বছর তিন মাস দায়িত্ব পালন করে তার কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধব নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন। উল্লেখ্য: তিনি আটোয়ারী থেকে বিদায় নিয়ে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করবেন।
বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ইউএনও’র বদলীজনিত বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১