বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে মৃৎশিল্পীদের সন্মাননা প্রদান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেছেন, মৃৎশিল্প দেশের ঐতিহ্য। তাদের বাঁচিয়ে রাখতে আমাদের এগিয়ে আসতে হবে। তাহলে যেমন পরিবেশ বাঁচবে তেমনি মৃৎশিল্পের সাথে জড়িত হাজারো মানুষ বাঁচবে।
মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ১৩তম মৃৎশিল্পী সম্মেলন ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এসময় প্রতিমন্ত্রী দীর্ঘ মৃৎ ঐতিহ্যের কথা উল্লেখ করে একে বাঁচিয়ে রাখতে সকলকে এগিয়ে আসার আহবান করেন।
মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানের আহবায়ক সুশান্ত ঘোষ জানান, আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লোক কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ, জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার, শিল্পানুরাগী ময়নুল আবেদীন, সনাক’র জেলা সভাপতি শাহ সাজেদা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত মৃৎশিল্পীরা জানান, করোনাকালে তারা কোন সহযোগিতা পাননি। বরং আপদকালীন ওই সময়ে বহু শ্রমিককে ছাটাই করতে হয়েছে তাদের। অপরদিকে আয়োজনে আজীবন ক্যাটাগরিতে বরিশালের গৈলা গ্রামের জয়দেব পালকে শিল্পাচার্য জয়নুল আবেদীন মৃৎশিল্প সম্মাননা ও মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার গ্রামের উমা রানী বিশ্বাসকে শিল্পী চিত্ত হালদার সম্মাননাসহ নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জনকে সম্মননা ক্রেস্ট, নগদ পাঁচ হাজার টাকা ও বস্ত্র প্রদান করা হয়েছে। সংগীত ও নৃত্যের মাধ্যমে শুরু হওয়া আয়োজনে নকশী পিঠার ছাচের প্রদর্শন করা হয়। সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও রাজশাহী, নওগাঁ, টাঙ্গাইল, ফরিদপুর ও রাজবাড়ি থেকে প্রায় দুইশ’ মৃৎশিল্পী অংশগ্রহন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।