বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরন প্রকল্প ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর কাশিপুর ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক মোঃ আবদুল্লাহ আল শাহীন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন।
শুরুতে আলোচনা সভায় প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা বলা হয়েছে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। আমরা যে যে ধর্মের মানুষই হইনা কেন, আমাদের কতিপয় দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা সমাজবদ্ধভাবে সামাজিক জীব হিসেবে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে চাই। অনুষ্ঠানের শুরুতে ধর্ম প্রতিমন্ত্রীসহ অন্যান্য অতিথিরা বরিশাল বিভাগীয় মডেল মসজিদ পরিদর্শন করেন। সেখানে মডেল মসজিদের বিভিন্ন দিক তুলে ধরে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হকের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী ইউনাইটেড পার্টির বরিশাল জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দরা।
এর আগে সোমবার রাতে বরিশাল সার্কিট হাউজের অতিথি হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করীম, জেলা সভাপতি মাওলানা জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রিপন, মহানগর সভাপতি হাফেজ মোঃ সুলতান আহমেদ, মাওলানা কাজী শফিউল বাশার, মুফতি মাওলানা হাবিবুল্লাহ, হাফেজ মাওলানা ইউসুফ হোসেন, মাওলানা মোশারেফ হোসেন, হাফেজ আবু হানিফ, ক্বারী শাহ মোঃ খালিদ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।