বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ক্লাবের উদ্যোগে দূর্গা পুজায় ৫০দুস্থ পরিবারকে শাড়ি লুঙ্গি বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ অক্টোবর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন দি ইউনাইটেড ক্লাব’র পক্ষ থেকে ৫০ জন গরীব ও অসহায় পরিবারকে শারদীয় দুর্গা পূজার উপহার হিসেবে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় গৈলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ক্লাবের সদস্যরা দুর্গা পূজার উপহার হিসেবে শাড়ি লুঙ্গি বিতরণ করেন।
দি ইউনাইটেড ক্লাবের আইটি সম্পাদক প্রলয় কর্মকার জানান, প্রতি বছরের ন্যায় এবছরও তারা ক্লাবের মাধ্যমে শারদীয় দুর্গা পূজা উৎসবে গৈলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ৫০ জন গরীব ও অসহায় পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেছে।
বিতরণ কাজে সহায়তায় ছিল সদস্য জাহিদুল হক জিন্না, প্রলয় কর্মকার, রিফাত হোসেন, ইমদাদুল ইসলাম রাজু, রিয়াজুল ইসলাম রিয়াদ, হিমেল তালুকদার, লিমন হাওলাদার, হৃদয় শীল, প্রনব গুপ্ত, শাওন জম্মাদার, নাফিজ সরদারসহ আরও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।