বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় সৈয়দ আবুল হোসেন কল্যাণ ট্র্যাস্টের শিক্ষা বৃত্তি প্রদান

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ অক্টোবর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬২জন কৃতী শিক্ষার্থীকে আবুল হোসেন কল্যাণ ট্র্যাস্টের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ¦ সৈয়দ আবুল হোসেনের উদ্যোগে তার নামে প্রতিষ্ঠিত কল্যাণ ট্র্যাস্টের উদ্যোগে সোমবার সকালে স্কুলে এই বৃত্তি প্রদান করা হয়।
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ আবুল হোসেন কল্যাণ ট্র্যাস্ট এর নির্বাহী সদস্য, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা দাশগুপ্ত অসীম কুমার, বিদ্যালয় প্রধান শিক্ষক জহিরুল হক, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
সূত্র মতে, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ৩৭ জন, বাছনিক বার্ষিক পরীক্ষায় সব্বোর্চ নম্বরপ্রাপ্ত ২জন ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জনসহ মোট ৬২ জন মেধাবী কৃতী শিক্ষার্থীদের আবুল হোসেন কল্যাণ ট্র্যাস্ট এর পক্ষ থেকে ৬০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।