বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সোনালিকা ট্রাক্টরের দিনব্যাপি ফ্রি সার্ভিসিং ও মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ অক্টোবর, ২০২১

প্রতি বছরের ন্যায় এবছরও পঞ্চগড় জেলার আটোয়ারীতে সোনালিকা ট্রাক্টরের দিনব্যাপি ফ্রি সার্ভিসিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসিআই মটরস-এর আয়োজনে রবিবার (১০ অক্টোবর) উপজেলার মির্জাপুর বড়মাঠে সোনালিকা ডে-২০২১ পালন উপলক্ষে ফ্রি সার্ভিসিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোনালিকা ট্রাক্টরের রিজিওনাল সেলস ম্যানেজার জহুরুল হক। এসিসট্যান্ট টেরিটোরি ম্যানেজার রাজু আহম্মেদ-এর সঞ্চালনায় সোনালিকা ট্রাক্টর গ্রাকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রিকোভারী এন্ড এসেসম্যান্ট অফিসার মেহেদুল ইসলাম, রিকোভারী এন্ড এসেসম্যান্ট অফিসার শুভ আহম্মেদ ও সার্ভিস ইঞ্জিনিয়ার মোঃ ইউনুস আলী প্রমুখ। এছাড়াও এসিআই মটরস এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সোনালিকা ট্রাক্টরের মালিক সহ ড্রাইভারগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপি ৫০টি সোনালিকা ট্রাক্টরের ফ্রি সার্ভিসিং করার পাশাপাশি ড্রাইভার ও মালিকদের বিভিন্ন ধরনের খেলাধুলা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসুচির মধ্যদিয়ে সোনালিকা ট্রাক্টরের সোনালিকা ডে-২০২১ পালন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।