আগামী ১১ অক্টোবর নবগঠিত বাংলাদেশ জাতীযতাবাদিদল কেন্দ্রিয় কমিটির সভাপতি পাবনার কৃতি সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন এর সংবর্ধনায় বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাবনায় আগমন উপলক্ষ্যে আটঘরিয়া উপজেলা বিএনপি গতকাল ১০ অক্টোবর রোববার সকালে আটঘরিয়ার বাজারস্থল মতিনের বাড়ীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা।
উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন আলম, আটঘরিয়া পৌর বিএনপির আহবায়ক আওরাঙ্গজেব বাচ্চু, সদস্য সচিব আশরাফুল আলম, লক্ষীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কামরুল ইসলাম ঝন্টু, সদস্য সচিব বাবুল করিম, একদন্ত ইউনিয়ন বিএনপির আহবায়ক আলম বিশ^াস, যুগ্ম আহবায়ক সেলিম হোসেন,
দেবোত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাওসার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, চাঁদভা ইউনিয়ন বিএনপির আহবায়ক আশরাফ মেম্বার, সদস্য সচিব হারুন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, পৌর বিএনপির আহবায়ক রাকিব হোসেন, মাজপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুর রহমান, চাঁদভা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক পাঞ্জাব আলী প্রমূখ।
বক্তারা বলেন, মহাসচিবের পাবনায় শুভআগম ও বর্ধিত সভায় বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের সকল নেতা কর্মীদের উপস্থিত হওয়ার জন্য আহবান জানান।