বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

বাড়ছে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ের ‘কার্যক্রম, নতুন আরেকটি সেলুনে উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ অক্টোবর, ২০২১

অবসরে বই পড়ুন এ শ্লোগানে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে সেলুনে আগত সেবাগ্রহীদের বই পড়ায় উদ্ধুদ্ধ করতে বুক সেলফ ও বই বিতরণ কার্যক্রমের পরিধি বাড়ছে।তারই ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর, বুধবার বিকেলে নোয়াখালী মাইজদী টাউন হল মোড়ের জনতা এসি সেলুনের সত্ত্বাধিকারী শ্যামল চন্দ্র শীলের হাতে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়। সম্প্রতি ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা,কবিতা ঘরের পরিচালক লেখক ও কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ নোয়াখালী সাধারণ সম্পাদক শামস্ ইবনে আলী ডিউ। এ সময় অনুষ্ঠানের উদ্বোধক এমদাদ হোসেন কৈশোর বলেন,প্রযুক্তির উৎকর্ষতা বাড়ায় বর্তমান যুগে বই পড়ার আগ্রহ অনেক কমে গেছে।বই পড়ায় পাঠক সৃষ্টি করতে ব্যতিক্রমী এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।আশা করি বই পড়ায় আগ্রহী করে পাঠক তৈরিতে এ পাঠাগার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।এর ব্যাপী ছড়িয়ে পডুক বিশ্বজুড়ে। এদিকে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা,কবিতা ঘরের পরিচালক লেখক ও কবি গোলাম মাওলা জসিম জানান,ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে আর এসবে কারণে তারা হারাচ্ছে বই পড়ার অভ্যাস।দিন দিন হারিয়ে যাচ্ছে পাঠক।পাঠক বিমুখতা দূর করতে ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ পাঠাগার স্থাপন করার প্রয়াস।নরসুন্দরদের কাছে নিজেদের বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে সেলুনে যায় নানান বয়সের মানুষ।অনেক সময় বসে ঘন্টা খানেক অপেক্ষা করতে হয়। এ সময় টুকু যাতে বই পড়ে কাজে লাগাতে পারে সেই প্রয়াস।এতে পাঠক বিমুখতা দূর হবে।প্রাথমিক ভাবে তিনটি দেশে এ কার্যক্রম শুরু হয়েছে পর্যায়ক্রমে সারাবিশ্বে তা ছড়িয়ে দিতে কাজ করছে বলে জানান তিনি। সেলুনে এমন পাঠাগার স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানান সেলুনের মালিক শ্যামল চন্দ্র শীল।এ কার্যক্রমের গুরুত্ব ধরে রাখবেন বলেও বলেন তিনি। উল্লেখ্য, ২০১৮ সালের, ৩০ জুন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র প্রতিষ্ঠাতা,লেখক ও কবি গোলাম মাওলা জসিমের নিজ এলাকা মাইজদীকোর্ট নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।