নীলফামারীর ডোমারে অসহায় ও দুঃস্থদের পাশে দাড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। ডোমার পৌরসভায় চিলাহাটী রোড কলেজ পাড়ায় অসহায় দুঃস্থ একটি পরিবারকে পা চালিত একটি সেলাই মেশিন প্রদান করেন তিনি। সরেজমিনে জানা যায়, পরিবারটির প্রধান কর্মক্ষম ব্যক্তি সাইদুর প্রধান। প্রায় দুই বছর আগে গাছ থেকে পড়ে তার ডান পা এবং ডান হাত ভেঙ্গে যায় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। এই অসহায় অবস্থায় পড়ে থাকা পরিবারটির খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে মহানুভবতার পরিচয় দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। আজ ৭ই অক্টোবর সকাল ১১টায় দুঃস্থ পরিবারটির বাড়িতে গিয়ে তিনি সেলাই মেশিনটি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তি যোদ্ধা গোলাম মোস্তফা,ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ,দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীন ,সাংবাদিক আবু ফাত্তাহ্ কামাল (পাখি), শিক্ষার্থী আজরা সাদিয়া বিনতে নূর ও সুমাইরা নূর। দুঃস্থ পরিবারটির কর্তা সাইদুর প্রধান আবেগ আপ্লূত হয়ে জানান, আমি দীর্ঘ দুই বছর হাত-পা ভেঙ্গে অসহায় ভাবে জীবনযাপন করছি। টাকার অভাবে ভাঙ্গা হাত-পায়ের চিকিৎসা করাতে পারছিনা। সেলাই মেশিনটা আমার স্ত্রী চালিয়ে কিছু আয় করতে পারবে, এতে বেঁচে থাকার আশার আলো দেখতে পাচ্ছি। এবিষয়ে,উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম বলেন, এরকম একটা দুঃস্থ পরিবারটির পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং খুব ভালো লাগছে। তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
#চলনবিলের আলো / আপন