বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

ডোমারে ক্ষত্রিয় সমিতির অভিযোগে পূজা উদযাপন বিশৃংখলা হওয়ার আশংকায় মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
নীলফামারীর ডোমারে শ্রী শ্রী শারদীয় দূর্গেৎসব আয়োজনে পথিমধ্যে ক্ষত্রিয় সমিতির অভিযোগে বিশৃংখলা হওয়ার আশংকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজপাড়া সার্ব্বজনীন দূর্গা মন্ডবের ধর্মপ্রাণ দূর্গা মায়ের ভক্ত বৃন্দ। বৃহস্পতিবার (৭অক্টোবর) সকাল ১১টায় ডোমার রেলঘুন্টির মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। কলেজপাড়া সার্ব্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার অধিকারী খোকনের সভাপতিত্বে সহ-সভাপতি করুনা কান্ত রায়, দপ্তর সম্পাদক কৃষ্ণ কুমার রায়, ধর্মীয় সম্পাদক রমানাথ রায়, সদস্য সৌমিত অধিকারী প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ তারা তাদের বক্তবে জানান, দীর্ঘদীন যাবত তারা ওই মন্ডপে পূজা উৎযাপন করে আসছে। ইতোমধ্যে তারা কলেজপাড়া সার্ব্বজনীন দূর্গাপূজা মন্ডবের নামে আমন্ত্রন পত্র বিলি করেছে। হটাৎ জেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি বাবু গোরাচাদ অধিকারী তাদের আমন্ত্রনপত্র বাতিল করে ক্ষত্রিয় সমিতির নামে পূজা পরিচালনা করতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে জের শুরু হয়। সভাপতি বিপ্লব কুমার অধিকারী খোকন জানান, যে হেতু সরকারের পক্ষ থেকে মন্দিরের জমিটি কলেজপাড়া সার্ব্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটির নামে বরাদ্ধ দেয়া হয়েছে। তাই আমরা অন্য কারো নাম না দিয়ে কলেজপাড়া সার্ব্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটির নামে পূজা পরিচালনা করবো। এতে করে কোন প্রকার বাঁধা বিপত্তির সৃষ্টি হলে আমরা সকলে পুজা বর্জন করবো। পাশাপাশী এর প্রতিবাদে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। জেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী বলেন, দীর্ঘ ৪৪ বছর যাবত ক্ষত্রিয় সমিতি দূর্গাপুজা মন্ডপ কলেজপাড়া নামে পূজা উৎযাপন করে আসছি। তাপস ও খোকন সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমার পারিবারিক বিষয়ে জমি জমা নিয়ে তারা দ্বন্দ সৃষ্টি করে আমাকে হেও করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমার কাছে ধর্মমন্ত্রনালয়ের কাগজপত্র আছে। তোমরা চাইলে দেখতে পারো, তাহলে আসল বিষয় জানাযাবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।