শারদীয় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পদকপ্রাপ্ত গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন।
বৃহস্পতিবার সকাল থেকে গৌরনদীর টরকী বন্দরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি (ওসি) বলেন, শারদীয় দুর্গাপূজায় শতভাগ নিরাপত্তা জোরদারের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মন্ডপ গুলোতে সাদা পোষাকে আইনশৃংখলা বাহিনী সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার জন্য আরও ব্যপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
বরিশালে পূজা মন্ডপ পরিদর্শন
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১