বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে পুজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকালে আটোয়ারী থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং মতবিনিময় সভা আহবানের উদ্দেশ্য ও পুজা কমিটির করনীয় সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার উদ্দিন। দূর্গাপুজা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসনের পাশাপাশি পুজা উদযাপন কমিটির করনীয় সম্পর্কে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন মতবিনিময় সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হিন্দু,বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ, পঞ্চগড় জেলা কমিটির সভাপতি কল্যাণ কুমার ঘোষ, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। আরো বক্তব্য রাখেন, উপজেলা কেন্দ্রিয় পুজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু, শিকটিহারী দূর্গা মন্দিরের সভাপতি সুশিল চন্দ্র বর্মন, বর্ষালুপাড়া দূর্গা মন্দিরের সভাপতি পঙ্কজ রায় ডাবলু, পাল্টাপাড়া দূর্গামন্দিরের সহ-সভাপতি প্রদীপ কুমার বর্মন, মেলানীর রতন বিলাস প্রমুখ। এসময় ওসি বলেন, উপজেলার ২৯টি পুজা মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ইউএনও আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, কোভিড-১৯ এর কারনে প্রতিটি দূর্গামন্ডপে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, সাবান পানি মজুদ রাখতে হবে। তিনি সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে পুজা অর্চনা সহ কেন্দ্রিয় পুজা উদযাপন কমিটির নির্দেশনা অনুসরন করার আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।