বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে দুর্গোৎসব উদযাপনে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গোপালপুর থানার আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল এগারোটায় থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী, আব্দুল হাই, অধ্যাপক আব্দুল মোমেন, জেলা পরিষদ সদস্য এসএম রফিকুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমেরেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক কিশোর কুমার দে প্রমুখ।
এ সময় উপজেলার ৪৭টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।