বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ নির্বাচনে ৩ জনের মনোনয়ন পত্র বৈধ ; ৯ জনের বাতিল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের নান্দাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) নির্বাচনে সোমবার (৪ঠা অক্টোবর) অংশ গ্রহনকারীদের দাখিলকৃত মনোনয়ন পত্র ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি কর্তৃক প্রার্থীদের উপস্থিতিতে বাছাই সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে মোঃ দুলাল মিয়া, ভাইস চেয়ারম্যান পদে মোঃ আবু সিদ্দিক ও পরিচালক পদে মোঃ রেজাউল করিম ভূইয়া (শরীফ) এর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষিত হয়েছে। অপরদিকে চেয়ারম্যান পদে ইয়াহিয়া সুমনের মনোনয়ন পত্র সহ মোট ৯ জনের মনোনয়ন পত্র একাধিক ত্রুটির কারনে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড তা অবৈধ বলে ঘোষণা করেছেন। নির্বাচন বোর্ডের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকন উদ্দিন আহম্মদ, জেলা সমবায় কার্যালয়ের তাঁত কর্মকর্তা মোঃ শহীদ মিয়া ও নান্দাইল উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক এ.কে.এম ফজলুল হক।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।