বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি জেলা প্রশাসকের সাথে সাংবাদিক নেতৃবৃন্দের মত বিনিময় সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

ঝালকাঠির সাংবাদিকদের মধ্যে বিরাজমান সংকট নিরসনের লক্ষ্যে জেলা প্রশাসক মোঃ জোহর আলী ৪ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। সংগঠন সমূহ হলো ঝালকাঠি প্রেস ক্লাব, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি, জাতীয় সাংবাদিক সংস্থা, ঝালকাঠি জেলা শাখা, ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তা মো: আহসান কবির, জাতীয় সাংবাদিক সংস্থা, ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক মোঃ জিয়াউল হাসান পলাশ, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সহ-সভাপতি মানিক রায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু প্রমুখ। সভায় সাংবাদিকদের মধ্যে বিরাজমান সংকট নিরসনের লক্ষ্যে ঘন্টা ব্যাপি বিস্তারিত আলাপ আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ জোহর আলী সাংবাদিকদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তিনি গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। তবে সাংবাদিকদের মধ্যে বিরাজমান সংকট সমাধানের জন্যে যথাযথ বা সুনির্দিষ্ট কোন সিদ্ধান্ত গৃহিত হয়নি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।