বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে ইলিশ রক্ষায় অভিযান শুরু

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ অক্টোবর, ২০২১

কীর্তনখোলা নদীর নগরীর ডিসি ঘাটসংলগ্ন এলাকা থেকে সোমবার দুপুর ১২টায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকরে অভিযান শুরু করেছে প্রশাসন।
অভিযানের উদ্বোধনকালে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার বলেন, ৩ অক্টোবর মধ্যরাত থেকে দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া প্রতিটি উপজেলায় জেলেদের জন্য বরাদ্দ করা চাল পৌঁছে দেয়া হয়েছে। প্রতিটি জেলে পরিবার ২০ কেজি করে চাল পাবে।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলায় ৫১ হাজার ৭০০ জন জেলে পরিবারকে ১ হাজার ৩৪ টন চাল দেয়া হবে। জেলেরা যাতে দ্রুত সময়ের মধ্যে চাল পান সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মারুফ হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।