“ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা করা হয়েছে এবং হেলমেট বিহীন ১০মোটরসাইকেল চালককে ৩০ হাজার টাকা জরিমানা। সোমবার পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ প্রচারণা চালান ঠাকুরগাঁও জেলা পুলিশের ট্রাফিক শাখা। এসময় বক্তব্য দেন পীরগঞ্জ সার্কেল এএসপি আহসান হাবীব, ওসি জাহাঙ্গীর আলম, ট্রাফিক শাখার ইনচার্জ ফারুক, আল মাসুদ সরকার, সার্জেন্ট এটিএসআই গৌতম প্রমূখ। পরে যানবাহনের চালকদের মাঝে সচেতনতামূলক বিষয়ে লিফলেট বিতরণ ও ট্রাফিক আইন মনে চলা, হেলমেট পরিধান ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার জন্য বেশকিছু মটরসাইকেল চালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
ঠাকুরগাঁও পীরগঞ্জে পুলিশের ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা
প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ অক্টোবর, ২০২১