বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ অক্টোবর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ০৪ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ২৯টি দুর্গামন্ডপ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। মহামারী কোভিড-১৯ সংক্রমন চলমান থাকায় স্বাস্থ্যবিধি মেনে পুজা উদযাপন এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ,কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক দুর্গাপুুজা উদযাপন কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সহকারী কমিশনার (ভূমি) সায়লা সাঈদ তন্বী, ওসি মোঃ ইজার উদ্দীন, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি কল্যাণ কুমার ঘোষ, পল্লী বিদ্যুৎ আটোয়ারী সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার কাজী হাফিজুল ইসলাম, পুজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু, দুই প্রেসক্লাবের সভাপতিদ্বয় ইউসুফ আলী ও জিল্লুর হোসেন সরকার সহ বিভিন্ন দুর্গা মন্ডপের নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, । নিজ নিজ দুর্গামন্ডপ নিরাপত্তার স্বার্থে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে। স্বেচ্ছা সেবক দলের তালিকা মোবাইল নম্বর সহ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে দিতে হবে। এই দল দশমীর দিন দুর্গা বিসর্জন দেয়া পর্যন্ত স্বেচ্ছা সেবকের ভুমিকা পালন করবে। দুর্গা মন্ডপ এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং সহ যে কোন অপরাধ সংঘটিত হলে বা হওয়ার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষনিক প্রশাসন অথবা স্থানীয় জনপ্রতিনিধিকে জানাতে হবে। অপরদিকে পুলিশ ও আনসার বাহিনীর মোবাইল টিম প্রতিটি দুর্গামন্ডপ এলাকায় টহল দিবেন। নির্ধারিত সময়ের মধ্যে দুর্গা বিসর্জন দিতে হবে। তিনি উপজেলার উপস্থিত পুজা উদযাপন কমিটিকে কেন্দ্রিয় পুজা উদযাপন কমিটির সিদ্ধান্ত অনুসরন করার পরামর্শ দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।