বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

কাশফুলের অভয়ারণ্যে ছুটছেন প্রকৃতিপ্রেমীরা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ অক্টোবর, ২০২১

ঋতুর রানি শরৎ মানেই নীল আকাশের উপর দিয়ে বয়ে যাওয়া সাদা মেঘের ভেলা আর কাশবনে ফুটে থাকা কাশফুলের মনোমুগ্ধকর দৃশ্য।
শরৎ আসলেই কাশফুলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গ্রাম-বাঙলা থেকে শুরু করে শহরের আনাচে-কানাচে ও নদীর পাড়ে প্রাকৃতিকভাবে জন্মানো কাশ বাগানে সাদা ধবধবে কাশফুল আর নীল আকাশের সাদা মেঘের ভেলাকে উপভোগ করতে কাশবনে ছুটে যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। কেউবা আবার নীল-সাদাকে স্বাক্ষী রেখে প্রিয়জনের হাত ধরে মিশে গিয়েছেন কাশফুলের অভয়ারন্যে।

প্রকৃতিপ্রেমী জিনাত জাহান খান ও সামিয়া আক্তার জানান, নীল আকাশের নীচে সাদা কাশবন প্রকৃতিকে সাজিয়ে তুলেছে অপরূপ ভাবে। মনকে প্রফুল্ল রাখতে জীবনের শতব্যস্ততার মাঝেও শরৎ আসলেই নীল-সাদার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বারবার মন ছুটে যায় কাশবনে। শরতের কাশফুল নিয়ে কবিতা, গান, গল্পের শেষ নেই। কবি শাহনাজ রুবির ভাষায়, এই মধুরিমা গোধুলী আমায় দাওনা! তোমার অপরূপ শ্যামশ্রী অনির্বাচনীয়, আমার উদাসী মনে ধূলি মলিন বিবর্ণতার অবসান হয়েছে, দাঁড়িয়েছি কাশবনে। আমিতো তাকিয়ে দেখি বিচিত্র পুষ্প বিকাশের লগ্নকালের পথ চেয়ে, কখন ফুটবে তোমরা বন বনানীর স্নেহময় ছায়ায়, চাতকের মতো দীর্ঘ তৃষ্ণায় নিবৃত্তি হবেনা।

আমিতো বঙ্গ প্রকৃতিতে হৃদয়ের দ্বার খুলে বসে আছি, আমি এক বাংলার মেয়ে বলছি, ফুটে যাও, ফুটে যাও। সজল দিগন্তের ভেসে চলা বলাকার সারিরা আমায় বার বার স্মরণ করিয়ে দেয়, নীল এবার ঘরে ফিরে যাও। ঘরে ফিরে যাও, সন্ধ্যা রানী এলো বুঝি ঘনিয়ে, এবার ফিরে চলো। শরতের এ কাশফুল শুধু প্রকৃতিপ্রেমীদের চাহিদাই মেটায় না। এ ফুলের শুকনো গাছ জ্বালানি, ঘরের বেড়া ও ঝাড়– তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে । এছাড়াও গ্রাম্য কবিরাজরা কাশফুল ও গাছের মূল ঔষধি কাজেও ব্যবহার করে আসছে যুগ যুগ ধরে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।