বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

হরিপুরে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের অভিযোগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ অক্টোবর, ২০২১
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্পসহ তিন জনের বিরুদ্ধে  ভ্রুণ হত্যা (ভ্রুণ নষ্ট) করার অভিযোগে মিথ্যা মামলা দায়ের ও অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
হরিপুর উপজেলার নন্দগাঁও (মুন্সিপাড়া) গ্রামের মোস্তফার ছেলে রব্বানীর স্ত্রীর ভ্রুণ হত্যার (ভ্রুণ নষ্ট) করার অভিযোগে ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
এ বিষয়ে হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প বলেন,আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। মামলার বিবরণে ঘটনার তারিখ ও সময় উল্লেখ্য করা হয়েছে ১৮’জানুয়ারি রোজ সোমবার সেদিন আমি ঘটনাস্থলে ছিলাম না আমি হরিপুর ফুটবল একাদশ আয়োজিত ফাইনাল খেলার অতিথি হয়ে উপস্থিত ছিলাম আমার কাছে তার সমস্ত প্রমাণ  আছে।
বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের নির্দেশক্রমে হরিপুর থানা কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে গত ০১ অক্টোবর ২০২১ইং তারিখে মামলাটি রুজু করেন যার মামলা নং- ২ অথচ মামলায় ঘটনার বিবরণে তারিখ দেয়া আছে ১৮জানুয়ারি ২১ইং সোমবার। তাহলে বাদীপক্ষ এতদিন প্রায় ১০মাস পর্যন্ত মামলা করলোনা কেন এতেই প্রমাণ হয় যে মামলাটি সাজানো। এই মিথ্যা মামলা ও কিছু পত্রিকা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমি এগুলোর তিব্র প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে তিনি আরও বলেন,সেই মহিলা দিলারা বেগমের ডাক্তারি প্রেসক্রিপশনে স্পষ্ট উল্লেখ্য আছে যে,
উচ্চ রক্তচাপজনিত জটিলতার  কারণে বাচ্চাটি মারা গেছে কোন প্রকার আঘাত বা আঘাতের চিহ্নের কথা সেখানে লেখা নেই।
এ বিষয়ে মিথ্যা মামলা কেন দিলেন মামলার বাদী গোলাম রব্বানী ও তার পিতা মোস্তফাকে প্রশ্ন করলে তারা বলেন, আমরা পুষ্প চেয়ারম্যানেরই লোক আমাদের ২০শতক জমি তার কারনে বেদখল রয়েছে। তাই আমরা তার বিরুদ্ধে ভ্রূণ হত্যা মামলা দিয়েছি দেখি কোর্ট কি করে। সত্য মিথ্যা সেখানেই প্রমাণ হবে।
এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, মামলা রুজু হয়েছে। ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে নির্দেশক্রমে দিলারা নামে এক গৃহবধুকে মারপিট শ্লীলতাহানী ও গর্ভপাত করানোর মাধ্যমে শিশুর ভুমিষ্ঠ হওয়ার বাধাদানের অপরাধে ৩’জনকে আসামী করে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।