বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

বেনাপোল বন্দরে ৮৯১ এবং ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউঃ নবাগত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ অক্টোবর, ২০২১

 দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃনং-৮৯১ এবং ৯২৫ এর সম্প্রতি নবাগত নির্বাচিত নেতৃবৃন্দ যৌথভাবে বন্দরের সাধারণ শ্রমিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এতে দুই সংগঠনের সাধারণ শ্রমিকগণ অংশ নেন।
রবিবার(৩ অক্টোবর) সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দরস্থ ৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে যৌথভাবে অনুষ্ঠিত ঐ শুভেচ্ছা বিনিময় বৈঠকে সভাপতিত্ব করেন ৯২৫ এবং ৮৯১ এর যৌথভাবে স্বীকৃত সিনিয়র উপদেষ্টা-মোঃ কলিম উদ্দিন।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। নব নির্বাচিত ৯২৫ এর সাধারণ সম্পাদক-অহিদুজ্জামান অহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় বৈঠকে শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি-মোঃ আকতারুল,সাধারণ সম্পাদক-জাহাঙ্গীর আলম জানে এবং ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি-মোঃ রাজু আহম্মেদ।
খুলনা শ্রম দপ্তর কর্তৃক অনুমোদন প্রাপ্ত নব নির্বাচিত কমিটি’র শুভেচ্ছায় ৮৯১ এবং ৯২৫ দুটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বৈঠকের মূল বিষয়বস্তু যৌথ বিবৃতির মাধ্যমে তুলে ধরেন ৯২৫ এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদ সদস্য-অহিদুজ্জামান অহিদ। তিনি সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জাতিসংঘ কর্তৃক এসডিজি সনদ প্রাপ্তিতে তার দীর্ঘায়ু জীবণ কামনা করে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। শার্শা উপজেলার মান্যবর সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মান্যবর সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নির্দেশনায় গড়া বন্দরের আজকের নব নির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দ এবং সংগঠন দুটির শ্রমিকবৃন্দ নিরলস কাজ করে যাবে। এমপি আফিল উদ্দিনের লক্ষ্য বাস্তবায়নে শ্রমিক নেতৃবৃন্দ যথাযথ নিয়ম মেনে বন্দরের পণ্য খালাসে নীতিগত ভাবে কাজ করার এবং বেনাপোল স্থল বন্দর কে ব্যবসা বন্ধব পরিবেশ ও ব্যবসায়ীদের আস্থার জায়গা সৃষ্টির লক্ষ্যে শপথ নিয়েছে,এর সফলতা আনতে শ্রমিক সংগঠন দুটি’র পক্ষ থেকে সাধারণ শ্রমিক সদস্যদের প্রতি সহায়তা কামনা করেন শ্রমিক নেতা অহিদুজ্জামান অহিদ।
বৈঠকে সকল স্বাস্থ্য সুরক্ষা মেনে বন্দরের অভ্যন্তরে কিংবা বাইরে সতর্কতার সাথে কাজ করার জন্য সকল শ্রমিকদের প্রতি আহবান জানানো হয়। বৈঠক শেষে সংগঠন দুটি’র পক্ষ থেকে মিষ্টান্ন ভোজের আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।