বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরের অহিংস দিবসে মানববন্ধন ও শান্তির পদযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ অক্টোবর, ২০২১
“সংঘাত নয় বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে”
টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে শান্তি পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
(২ অক্টোবর) শনিবার সকালে গোপালপুর থানা চত্বরে সুজন-সুশাসনের জন্য জন্য নাগরিক এর সহযোগিতায়, পিস প্রেশার গ্রুপ এর আয়োজনে গোপালপুরের সকল রাজনীতিক দলের নেতৃবৃন্দ দের ও সংস্কৃতি সংগঠনের সামাজিক সংগঠনের ও বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পিস প্রেসার গ্রুপের সভাপতি অধ্যাপক বাণী চক্রবর্তী এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. রওশন খান আইয়ুব, গোপালপুর উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সভাপতি মো. আব্দুর রহিম, হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শমেরন্দ নাথ সরকার বিমল, বিকেশিত নারী নেটওয়ার্কের টাঙ্গাইল জেলা সভাপতি আনজু আনোয়ারা ময়না, বাংলাদেশ জাতীয় পার্টি গোপালপুর শাখার সাবেক সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম মঞ্জু, গোপালপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, গোপালপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা মো.শাহজাহান ভিপি, আরো বক্তব্য রাখেন মনিরুজ্জামান টিটু কে এম শামীম, উক্ত মানববন্ধনে সঞ্চালনা করেন গোপালপুর উপজেলা শাখার সুজন সুশাসনের জন্য নাগরিক এর সাধারণ সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।