বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ার হিদাসকোল-চকচৌকি বাড়ি প্রসাবিদ্যালয় রাস্তার বেহাল দশা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ অক্টোবর, ২০২১

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের হিদাসকোল দড়িপাড়া গ্রামের বারকু শেখের বাড়ি থেকে ভায়া মধু হাজীর বাড়ির পাকা সড়ক হয়ে চকচৌকি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার বেহাল দশা।

একটু বৃষ্টি হলেই রাস্তাগুলো কাঁদার রাজ্যে পরিণত হয়। এই রাস্তা সংলগ্ন গ্রামগুলোতে ৪/৫ হাজার মানুষ বসবাস করে। গ্রামের কোমল মতি ছেলে মেয়েরা বর্ষা মৌসুমে কর্দমাক্ত রাস্তা দিয়ে অনেক কষ্টে স্কুল কলেজ, মাদ্রাসায় যাতায়াত করে। এছাড়া মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেয়ার মত কোন ব্যবস্থা থাকে না এবং নামাজি মুসুল্লীগণ মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে না। অত্র গ্রামের মানুষ কৃষি নির্ভরশীল হওয়ায় অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষকগণ ও মৎস্য ব্যবসায়ীরা ফসলাদি বাজারজাত করতে পারে না।

স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করলেও এই রাস্তার উন্নয়নের জন্য কোন জন প্রতিনিধি এগিয়ে আসেনি। এই রাস্তাটি বারকু শেখের বাড়ি থেকে মনজিল কাদিরের বাড়ি পর্যন্ত আইডি নং ১৭৬০৫৫১৭২, মধু হাজীর বাড়ি থেকে চকচৌকি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আইডি নং ১৭৬০৫৫০৮৫ এবং জনাব আলির বাড়ি থেকে আব্দুস সোবহান ম্যাজিস্ট্রেট এর বাড়ি পর্যন্ত আইডি নং ১৭৬০৫৫১৭৩। রাস্তাগুলো অতি জরুরি সংস্কারের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখ্য উক্ত গ্রাম থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দুই জন ইন্ডিয়া গিয়ে ট্রেনিং নিয়ে যুদ্ধে অংশ গ্রহন করেছিলেন। ফলপ্রসূতিতে এই গ্রামের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশে অবস্থান করেও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।