বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ অক্টোবর, ২০২১

টাঙ্গাইলরে ভূঞাপুরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) পিএফজি (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) ও সুজনের উদ্যোগে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের দারোগ আলী সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুজনের ভূঞাপুর শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহী উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাবু, সুজনের সম্পাদক ও শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, সাবেক ছাত্রলীগ নেতা ফারিদুজ্জামান রাসেল, হালিমুর রিপন, জুরান আলী, মুনিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সমস্ত প্রকার হিংসা পরিহার করে অহিংস দেশ গড়ার আহবান জানান, মানববন্ধন শেষে একটি পদযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।