বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে বই পড়া আন্দোলনের সাধারন সভা ও কবি সংর্বধনা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় “বই পড়া আন্দোলন নান্দাইল” এর সাধারন সভা ও কবি সংবর্ধনা শুক্রবার (১লা অক্টোবর) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বই পড়া আন্দোলন নান্দাইল শাখার আহব্বায়ক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফাইজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারন সভা ও সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহে জেলা পাঠাগার আন্দোলনের সাধারন সম্পাদক মোঃ তাহেরুন ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আঞ্জু, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, বিশিষ্ট লেখক ও কলমিস্ট সাইদুর রহমান, মানাবাধিকার কমিশন নান্দাইল শাখার সহ-সভাপতি ডাঃ ফখর উদ্দিন ভূইয়া, প্রধান শিক্ষক শেখ সাদী আহম্মেদ, মাওলানা তারিক জামিল, আরএন শ্যামা প্রমুখ। পরে প্রধান অতিথি মোঃ তাহেরুন ইসলাম সহ নান্দাইলের দুই জন সংবর্ধিত কবি আসাদুজ্জামান খান মুকুল ও কবি মানিক মাহমুদকে সংবর্ধনা স্বরূপ সম্মাননা ক্র্যাস্ট প্রদান করা হয়। পরে আলোর ভূবন পাঠাগারের সভাপতি ফাইজুল ইসলামের সৌজন্যে নান্দাইলের ১৭টি পাঠাগার সদস্যদের মাঝে বিনামূল্যে দশ হাজার টাকা মূল্যের বই বিতরণ করা হয়। বিতরণ শেষে হক ফাতেমা পাঠাগারের প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক মো. এনামুল হক বাবুলকে সভাপতি ও আলোর ভুবন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফাইজুল ইসলামকে সাধারন সম্পাদক, মাহাবুব আলম জয়কে সাংগঠনিক এবং আমিনুল ইসলাম সোহেলকে কোষাধ্যক্ষ করে ‘বই পড়া আন্দোলন নান্দাইল” পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।