বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

নারী ও শিশু পুষ্টি সচেতনতা নিয়ে নারীমুক্তি’র উঠান বৈঠক ও ভিডিও প্রদর্শনী

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ অক্টোবর, ২০২১

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় হাটপুকুর গ্রামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “অক্সিজেন” এর নারী শাখা নারীমুক্তি এর উদ্যোগে নারী স্বাস্থ্য,নারী ও শিশু পুষ্টি সচেতনতা নিয়ে উঠান বৈঠক ও ভিডিও প্রদর্শনী করা হয়। উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ডাঃ মোঃ আজমল হক,নারীমুক্তি’র লিডার মোছাঃ সাহিনুর আক্তার এপি ও অক্সিজেনের সভাপতি মোঃ মোজাহেদুর ইসলাম ইমন।

ডাঃ মোঃ আজমল হক জানান, মৌসুমী ফল ও সবজির বিকল্প নেই। আমরা অনেকই টাকা খরচ করে দামী দামী ফল কিনে খাচ্ছি। কিন্তু আমরা জানি না যে এই ফলটিই অনেক বিষাক্ত। এই ধরনের কীটনাশকযুক্ত অমৌসুমি ফলগুলো আমাদের পরবর্তীতে বিভিন্ন ধরনের অসুখে ভুগচ্ছে। আর আমরা বেশী করে সেই খাদ্যগুলো খাচ্ছি হরহামেশাই। তাই গর্ভবতী নারী ও সন্তান সহ সকলের উচিত মৌসুমী সবজি ও ফল খাওয়া।

নারীমুক্তি’র লিডার মোছাঃ সাহিনুর আক্তার এপি জানান, বাল্যবিবাহ গ্রামীণ সমাজের নিত্য ঘটছে। ১৮ বছরের কম বয়সি একজন মেয়ে যখন গর্ভ ধারণ করে তার শরীর গাঠামো সেটার জন্য উপযুক্ত হয়না যার ফলে মাতৃমুত্যুর হার বাড়ে,বিভিন্ন ধরনের যৌনবাহিত রোগ হয়,পুষ্টি হীনতা সহ অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

অক্সিজেনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোজাহেদুর ইসলাম ইমন জানান, জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৫ নং লক্ষ্যমাত্রায় জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন নিশ্চতকরণের কথা বলা হয়েছে। আমরা সেই লক্ষ্যে অক্সিজেন সংগঠনের নারী শাখা নারীমুক্তি’র মাধ্যমে নারী ক্ষমতায়ন সুযোগ করে দিয়েছি যাতে করে হরিপুর সহ সারা বাংলাদেশের নারীদের যে বৈষম্য ও অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তা থেকে নিজেদের রক্ষা করতে পারে,নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্সিজেন ও নারীমুক্তি শাখার সদস্যবৃন্দ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।