বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক মোকসেদুর রহমান

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ অক্টোবর, ২০২১

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে উন্নয়ন মূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করে বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছেন, মোকসেদুর রহমান।

নির্বাচনী মাঠে নতুন মুখ হলেও তিনি সবার পরিচিত মানুষ ২নং আমগাঁও ইউনিয়নের ০১ নং ওয়ার্ডবাসীর সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের পরিচিত ও আপনজন, আলহাজ্ব মোঃ ইউনুছ আলী এর সুযোগ্য পুএ মোঃ মোকসেদুর রহমন । তিনি বিশ্বাস করেন ব্যক্তিগত সহযোগিতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যা সমাধান করা যায় না। তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়নে এবারের নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হতে ইতোমধ্যেই ওয়ার্ডবাসীর সহযোগিতা এ মতামত প্রত্যাশী সমাজ সেবক মো: মোকসেদুর রহমান এলাকার উন্নয়নের স্বার্থে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে নেমেছেন। তিনি নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের রোল মডেল হিসাবে আধুনিক ওয়ার্ড গঠন করতে চান। একই সাথে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধসহ জনসচেতনতামুলক কর্মসুচি গ্রহন করতে চান।সরেজমিন এ এলাকার বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা গেছে, দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে তারা এবার মোকসেদুর রহমান কে ভোট দিয়ে ২নং আমগাঁও ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য বিকল্প হিসাবে তার কোন কমতি নাই। এলাকার যুবসমাজ, ছাত্রসমাজসহ এবার মোকসেদুর রহমান ভাইয়ের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন। শুধু যুব সমাজ নয়, ছাত্র শিক্ষক, শ্রমিক জনতা, বৃদ্ধবণিতাসহ সকল শ্রেনী-পেশার মানুষজন।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০১নং ওয়ার্ডকে মডেল আধুনিক ওয়ার্ডে বিনির্মাণে ২নং আমগাঁও ইউনিয়নের ০১নং ওয়ার্ডবাসীর দোয়া ও আশীর্বাদে সহযোগী হিসাবে থাকতে চান জনদরদী মোকসেদুর রহমান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।