বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে চুড়ান্ত হা ডু ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী বাউসাইদ যুব সংঘের উদ্যোগে এক চুড়ান্ত হা ডু ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে বাউসাইদ যুব সংঘের উদ্যোগে, বাউসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ আকর্ষণীয় চুড়ান্ত হা ডু ডু টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুর রহমান শহিদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আনোয়ার হোসেন মাষ্টার চেয়ারম্যান, মামুদনগর ইউনিয়ন পরিষদ। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কামাল হোসেন, মেম্বার পদ প্রার্থী মো. ছেন্টু মিয়া, মোছা. মহিলা সদস্য প্রার্থী মোছ. জোৎস্না বেগম প্রমুখ।

উক্ত আকর্ষণীয় জুনিয়র (অনুর্ধ ৩৫) বনাম সিনিয়র (অনুর্ধ ৫০) খেলায় পয়েন্ট ৩:৩ হওয়ায় লটারি মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। লটারিতে জুনিয়র টিমকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার হিসেবে ডেক(পাতিল) দেওয়া হয়। খেলায় সভাপতিত্ব করেন, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। খেলায় রেফারি হিসেবে ছিলেন, মো. গিয়াস উদ্দিন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।