বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান ভিপি জহুরুল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ ইং, নাগরপুর উপজেলার ৩নং গয়হাটা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক জিএস ও ভিপি, নাগরপুর সরকারি কলেজের তুখোড় ও বলিষ্ঠ ছাত্রনেতা বি এম এম জহুরুল আমিন (ভিপি জহুরুল)।
প্রতিনিয়ত উঠান বৈঠক, পথ সভা, শোভা যাত্রা, মতবিনিময় সভাসহ গণসংযোগ করে চলেছেন তিনি। স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে বুকে লালন করে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভিপি জহুরুল।

উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি এম এম জহুরুল আমিন বলেন, আমি পিতৃ সূত্রে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে রাজনীতি শুরু করে আজ আ’লীগের এ পর্যায় এসেছি।

তথ্যমতে ছাত্রলীগের নিঃস্বার্থ কর্মী হিসেবে কাজ করে নাগরপুর সরকারি কলেজের নির্বাচনে বিপুল ভোটে জিএস, ও ভিপি নির্বাচিত হন এবং কলেজ প্রতিষ্ঠার পর ছাত্রলীগ মনোনীত প্রথম পতাকা উত্তোলনকারী ভিপি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে মাদক, দূর্ণীতি, জুয়া, দারিদ্র্য মুক্ত ও শুধু নামে নয় সত্যিকারে মডেল ইউনিয়ন উপহার দেওয়ার প্রত্যয়ে জনগণের কাছে ছুটে চলছেন।

ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ভিপি জহুরুল তাদের আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদারী হিসেবে কাজ করে যাচ্ছেন।

সাধারণ মানুষের কাছে অন্য সকল প্রার্থীদের মধ্য তার জনপ্রিয়তা রয়েছে অনেক বেশি। তিনি গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

ভিপি জহুরুল এ প্রতিবেদককে জানান, মাদকমুক্ত একটি আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব উন্নয়নশীল একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হয়ে মাঠে কাজ করে চলেছেন। অসহায় মানুষের দ্বার প্রান্তে গিয়ে তাদের কষ্ট এবং তিনি বিশেষ করে সমাজের অসচ্ছল, অসহায়, গরিব, বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষের জন্য আজীবন কাজ করে যাবেন। স্থানীয় আওয়ামীলীগসহ সংসদ সদস্য, জননেতা আহসানুল ইসলাম টিটু মহোদয়ের হাতকে আরও শক্তিশালী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

বিভিন্ন তথ্য, সূত্র ও প্রশ্নের জবাবে ভিপি জহুরুল বলেন, আমার বাবা-মা অবসর প্রাপ্ত শিক্ষক। তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে, জনকল্যাণে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিত হয়ে আওয়ামীলীগের রাজনীতি করি কারও তাঁবেদারি নয়। আওয়ামী পরিবারের সন্তান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছি এবং যাবো। আমাকে নৌকার মাঝি করলে আমার বিজয় সুনিশ্চিত -ইনশাআল্লাহ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।