বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ বিদস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রবীণ হিতৈষী সংঘ ঝালকাঠি জেলা শাখার  উদ্যোগে পৌরমেয়রের কার্যালয়ে শুক্রবার (১ অক্টোবর) সকাল ৯টায় প্রবীণ জেলা শাখার সভাপতি ও পৌরমেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম কিবরিয়া ঝন্টু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্বাহী সদস্য ড. ইয়াকুব হোসাইন, অধ্যাপক লাল মিয়া, এ্যাড. ইউসুব আলী মোল্লা, এ্যাড. অমল দাস, প্রবীণ সাংবাদিক সত্যবান সেন গুপ্ত প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর তাসলিমা আক্তার, প্রবীণ সংঘের নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান কবির হোসেন আকন প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মাওলানা আঃ কাইয়ুম ও ইদগাহ মসজিদের ইমাম মাওলানা মো: শহিদুল ইসলাম।
সভায় বক্তারা প্রবীণদের কল্যাণে ঝালকাঠিতে একটি স্থায়ী অফিস ও প্রবীণ হিতৈষী ও জরা বিজ্ঞান হাসপাতাল স্থাপন করার বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহন করেন। প্রবীণরা একে অপরের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও সুখ-দু:খ বিনিময় করার জন্যে মাঝে মধ্যে নিজেদের অফিসে একত্রিত হওয়ার ব্যাপারে আলোচনা করেন। প্রবীণ হিতৈষী সংঘ’র প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।