বান্দরবান লামায় হেডম্যানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লামা উপজেলা পরিষদের সামনে রূপা ম্রো হোটেলে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেখানে পার্বত্য জেলাধীন লামা উপজেলার অন্তর্গত গজালিয়া ইউনিয়ন এর লুলাইং মৌজার হেডম্যান মিঃ সিংপাশ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক অভিযোগের বিরুদ্ধে ৩০২নং লুলাইং মৌজার কারবারী ও জনসাধারণ প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে।
বর্ণিত সাংবাদিক সম্মেলনে ৩০২নং লুলাইং মৌজার হেডম্যান মিঃ সিংপাশ চৌধুরী, ২৮৫নং সাঙ্গু মৌজার হেডম্যান চংপাত ম্রো, চংকক পাড়া কারবারী চংকক ম্রো, লেমুঝিরি চাকমা পাড়া কারবারী প্রিয় চাকমা, কচুরছড়া পাড়ার কারবারী নানওয়াই ম্রো, লুলাইং মুসলিম পাড়া সর্দার দেলোয়ার হোসেন, আমরাঝিরি পাড়া কারবারী মেনদন ম্রো ও লুলাইং মৌজার কারবারী-জনসাধারণ অংশ নেন।
#চলনবিলের আলো / আপন