বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

সহায়া এর আয়োজনে সহযোগী সংগঠন ও নেতৃত্বদানকারি যুবকদের সাথে সমন্বয় সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

আজ “সহায়া” এর আয়োজনে সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলা চন্দনপুর ইউনিয়ন পরিষদের হলরুমে বেলা ১০.০০ ঘটিকায় সহযোগী সংগঠন ও নেতৃত্বদানকারি যুবকদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউ.এন.ডি.পি এর সহযোগিতায় সহায়া এর বাস্তবায়নে দলিত মানুষদের টেকসই মানবাধিকার সচেতনতামুলক প্রকল্পের অধীন উক্ত সমন্বয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। বর্ণ বৈষম্য, লিঙ্গ বৈষম্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানবাধিকার সচেতনতামুলক বিষয়ে উক্ত সমন্বয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিন্নমুকুল সংস্থার নিবাহী পরিচালক পংকোজ ঘোষ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৭ নং চন্দরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচীত চেয়ারম্যান ডালিম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৭ নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য সচিব মো: আমিনুর ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহায়ার নির্বাহী পরিচালক মো: মুক্তাবিউর বায়হান, সহায় নারী কল্যান সমিতির নির্বাহী পরিচালক রতনা খাতুন, সিমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিনিধি মিনা আক্তার, সূর্যমূখীর প্রতিনিধি নাছির উদ্দীন।

অত্র অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত প্রকল্পের সমন্বয়কারী এবং যুব নেতৃত্বা চম্পুক লতা। বিশেষ অতিথি তাদের সমাপনী বক্তবে ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দসহ উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের কাছে মানবাধিকার, বর্ণ বৈষম্য, লিঙ্গ বৈষম্য, বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে দলিত ও সাধারন মানুষদের উদ্দেশ্য বলেন মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং বর্ণ বৈষম্য, লিঙ্গ বৈষম্য, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে এবং সাম্য ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এলক্ষ্যে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অত্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রকল্পের একাউন্টস এন্ড এডমিন অফিসার তানিয়া খাতুন এবং ফিল্ড ওয়ার্কার মনিরুজ্জামান, ও বিলাল হোসেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।