বরিশালের আগৈলঝাড়ায় রাজস্ব বাজেটে দেশীয় প্রজাতির মাছ ও জীব বৈচিত্র রক্ষায় শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার বিকেলে উপজেলার রাজিহার ও বাকাল ইউনিয়নের একাধিক উন্মুক্ত জলাশয়ে ১০হাজার শিং মাছের পোনা এবং ৫৪৮ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, আগৈলঝাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১