খাগড়াছড়ির রামগড়ে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির(বিআরডিবি) নির্বাচনে টানা দ্বিতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডা:মোহাম্মদ আবু তাহের ।
আজ বৃহস্পতিবার(৩০সেপ্টেম্বর) উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির(বিআরডিবি) নির্বাচনে মনোয়ন প্রত্যাহারের শেষদিন ছিলো।তার প্রতিদন্ধী প্রার্থী বাদশা মিয়া মনোয়ন প্রত্যাহার করায় এই নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্ধীতায় জয় লাভ করেন।বিআরডিবি কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন কমিটির সভাপতি দিদারুল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার পাটোয়ারী এবং খাগড়াছড়ি কৃষক সমবায় লিমিটেডের সভাপতি আবুল হাসেম।
ডা:মোহাম্মদ আবু তাহের টানা দুইবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বেও সর্বমোট ৫বার এই পদে জয় লাভ করেন।তিনি বর্তমানে রামগড় পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।তিনি রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, পৌর যুবলীগের সিনিয়র সভাপতি এম এ তারেক সুমন ও ছাত্রলীগের সাবেক সদস্য সচিব আনোয়ার জাহিদ ছোটনের পিতা।