বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

বিসিপিআরটিএ এর মহাসচিবকে প্রাণনাশের হুমকির অভিযোগ দাখিল

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
বাংলাদেশ সেলফোন রিপিয়ার এসোসিয়েশন (BCPRTA) এর মহাসচিব হাজবুল আলম জুলিয়েটকে প্রাণনাশের হুমকি দিয়েছে মোজাম্মেল হক। এ বিষয়ে জনাব হাজবুল আলম জুলিয়েট বাদী হয়ে ঢাকা কলাবাগান থানা মেট্রোপলিটন এক সাধারণ ডায়েরি করেছেন। যাহার নং ১৭৮৯, তারিখ ২৭-০৯-২০২১ইং।
এই প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে ঠাকুরগাঁও, পঞ্চগড়ের সকল মোবাইল টেকনিশিয়ানরা সামাজিক, গনমাধ্যমে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি গত রবিবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশ করেন। সকল টেকনিশিয়ানদের দাবি তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (BCPRTA) এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নুরুজ্জামান, জিএসএম সাগর সহ ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার সকল সেলফোন রিপিয়ার টেকনিশিয়ানগন।
হাজবুল আলম জুলিয়েট জানান, ওই ব্যক্তির নাম মোজাম্মেল হক বাড়ি জামালপুর, তিনি বাংলাদেশ সেলফোন রিপিয়ার এসোসিয়েশনের সাবেক সদস্য পদে ছিলেন। সংগঠনের নিয়ম ভঙ্গ ও চোরাই ফোন কেনা বেচার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। এই কারণে তিনি ও তার চক্রের আরেক সদস্য হুমায়ুন বেশ কিছুদিন যাবৎ তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন, তারা দেখেছে BCPRTA সংগঠন গঠিত হয়েছে পেশার দ্বারা সংঘটিত অপরাধ বন্ধে প্রশাসনকে সহযোগিতা প্রদান করতেছন। সংগঠনের উদ্দেশ্যকে বাধা প্রদান করতে তাদের এ অপকর্ম।
কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুজ্জামান বলেন, এ সংগঠনটির লক্ষ্য হলো বাংলাদেশ থেকে মোবাইল মেরামত পেশা দ্বারা সংঘটিত অপরাধ বন্ধ করতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা প্রদান। এ পেশায় কর্মরত টেকনিশিয়ানদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক সেবার মান নিশ্চিত করা। এ সংগঠনটি ২০২০ সালের ১৭ই অক্টোবরে প্রতিষ্ঠা লাভ করে। স্বারক‌লি‌পির ৫ দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। সংগঠনটি ইতিমধ্য ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও আরজেএসসি থেকে অনাপত্তি মন্তব্য পেয়েছে।
দেশের সকল টেকনিশিয়ানদের দাবি প্রাণনাশের হুমকিদাতা মোজাম্মেল গংকে শিঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।