বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়া ও গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

রাজস্ব বাজেটে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার একাধিক উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম ও মৎস্য অফিসার মোহম্মদ আলম।
অন্যদিকে একই দিন গৌরনদী উপজেলার বিভিন্ন জলাশয়ে ১ হাজার ২৮৭ কেজি মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মাছুম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশারসহ অন্যান্যরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।