বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে কোভিড-১৯ প্রতিরোধে আনসার ও ভিডিপি’র লিফলেট বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে কোভিড-১৯ সংক্রমন বিস্তার রোধে জনসচেতনতামুলক লিফলেট বিতরণ কর্মসুচি পালন করা হয়েছে। আনসার ও ভিডিপি’র জেলা কমাড্যান্ট-এর নির্দেশনা মোতাবেক আটোয়ারী উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের বাস্তবায়নে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার ৬ ইউনিয়নের আনসার সহ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট সহ মাস্ক বিতরণ করা হয়। বিতরণের সময় করোনা ভাইরাস কিভাবে ছড়ায় ? করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেন এবং করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার বার্তা গ্রাম-গঞ্জে সাধারণ মানুষের মাঝে পৌছে দেয়ার আহবান জানান উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। এসময় উপজেলা আনসার ও ভিডিপি’র কোম্পানী কমান্ডার মোঃ আকতার হোসেন সহ ৬ ইউনিয়নের আনসার ও ভিডিপি’র দলনেতা সহ আনসার কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।